ভোলা-১ নির্বাচনে জোটের আশা যাত্রা শুরু, গোলাম নবী সরে গেলেন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ভোলা-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে আসনটিতে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে এখন সাবেক সংসদ সদস্য ও বিএনপি সমর্থিত বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ভোলা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদে সরকারের নীতি ও দুর্নীতি নিয়ে সরাসরি বক্তব্য প্রদান করে জনসমর্থন অর্জন করেছেন।

ভোলা-১ আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিএনপি প্রার্থী প্রত্যাহারের পর এবার ব্যারিস্টার পার্থ জোটের মূল প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *