সাংবাদিকের উপর হামলা: ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক হামলার ঘটনায় সমালোচনার মুখে পড়ার পর দুঃখপ্রকাশ করে তদন্ত কমিটি গঠন করেছিল জামায়াত। তদন্ত শেষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বুধবার গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিকের নেতৃত্বে গঠিত এই কমিটি ঘটনাটি তদন্ত করে।

প্রতিবেদনে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেনকে হামলার ঘটনায় দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াত সূত্র আরও জানায়, হামলায় আরও কয়েকজন অংশ নিলেও এই চারজনকে মূলত হামলা শুরু ও আক্রমণাত্মক ভূমিকার জন্য দায়ী করা হয়েছে। অন্যদের সতর্ক করা হয়েছে।

এর আগে এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে সংগঠনটি। বিচার না হলে দলটির কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা। পরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় জামায়াত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *