শেখ জুয়েল ও পরিবারের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর স্ত্রী, সন্তান, তিন ভাই ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব, একটি সঞ্চয়পত্র এবং তিনটি বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৪ জানুয়ারি) এই নির্দেশ দেওয়া হয়।

সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড বিভাগের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, শেখ সালাহউদ্দিন জুয়েল ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ-দখলের অভিযোগ রয়েছে। তারা যেকোনো সময় ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর বা হস্তান্তর করতে পারেন।

অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং অর্থের অনিয়ম প্রতিহত করতে আদালত এই অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *