সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম আর নেই

নিজস্ব প্রতিবেদক:

1 Min Read

কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন কার্যক্রম পাঁচটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে।

দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে দ্বিতীয় জানাজা, বাদ আসর কুমিল্লার লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে চতুর্থ জানাজা এবং বাদ এশা নিজ গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে শেষ জানাজা ও দাফন।

বিএনপির এ বর্ষীয়ান নেতার মৃত্যুতে লাকসাম-মনোহরগঞ্জ ও বৃহত্তর কুমিল্লা অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রিয় নেতাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিচ্ছেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেকে ভাগাভাগি করছেন তাঁর সঙ্গে কাটানো ব্যক্তিগত স্মৃতিও।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *