হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১৩৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন ৯৫ জন। বাকি ৭০৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে।

একই সময়ে আরও ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে এ বছর এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার ৫২৮ জন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *