৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার

মনির মন্ডল,সাভার:

1 Min Read

আশুলিয়ায় চারিগ্রাম এলাকার অভিযান চালিয়ে জাল জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা রবিউল ইসলাম রবিকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (৮ ফেব্রুয়ারী) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান।

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) আশুলিয়ার চারিগ্রাম এলাকার মো. আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলার দুটি ধারায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুর রহমান ও এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার চারিগ্রাম এলাকার একটি নির্জন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, জাল জালিয়াতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান বলেন,জাল জালিয়াতি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিকে আটক করা হয়। তাকে আজ সকালে আদালতে প্রেরণ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *