২০ বছর আগে দলীয় নিয়োগের অভিযোগে বাতিল হওয়া এসআই ও সার্জেন্টরা ফিরছেন চাকরিতে

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া পুলিশের প্রায় সাড়ে ৬০০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট চাকরি ফেরত পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলীয় নিয়োগের অভিযোগে বাতিল হওয়া এসব কর্মকর্তার বিষয়টি দীর্ঘদিন প্রধান উপদেষ্টার দপ্তরে ঝুলে ছিল। আদালতের রায়ের আলোকে তাদের চাকরি পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়েছিল। তিনি বলেন, সংশ্লিষ্টরা ন্যায়বিচার পাবেন এবং তাদের নিয়োগ পুনর্বহাল করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশ-এ ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে এবং জরুরি ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে।

পুলিশের কাজে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কেউ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *