আরও ১২০২ ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় জানানো হয়, গত ১৭ বছরে দায়ের হওয়া এসব মামলা পর্যালোচনা শেষে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তায় সাবেক সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই ধরনের আরও ১০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছিল মন্ত্রণালয়।

এদিকে ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকার মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। সরকারের দাবি, এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *