প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়লো মধ্যপ্রাচ্যের তিন দেশ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে এবং এই মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না তাদের সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের ভিসা নবায়নের জন্য নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ বা অনলাইনে আবেদন করতে হবে।

বিশেষ করে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতিমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *