মধ্যপ্রাচ্য সংকটে ঢাকায় বিমান চলাচলে বড় ধাক্কা

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে আকাশপথে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী অন্তত ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্য গন্তব্যে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অনিশ্চয়তায় ভুগছেন যাত্রীরা।

এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে শনিবার ২৩টি, রোববার ৪০টি এবং সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে গত কয়েক দিনে মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকায় বিমান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *