ভোট দিতে এসে প্রসব, কন্যার নাম রাখা হলো ‘খালেদা জিয়া’

সিরাজগঞ্জ প্রতিবেদক :

1 Min Read
রোববার নবজাতক খালেদা জিয়াকে দেখতে তার বাড়িতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম। ছবি - সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা মোছা. আম্বিয়া খাতুন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পরিবারের পক্ষ থেকে নবজাতকের নাম রাখা হয় ‘খালেদা জিয়া’, ডাকনাম ‘ত্রয়ী’।

ঘটনাটি জানার পর পরিবারের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। রবিবার বিকাল ৫টার দিকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম রায়গঞ্জে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেক পাটোয়ারীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১২ ফেব্রুয়ারি রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে হঠাৎ প্রসববেদনা শুরু হয় আম্বিয়ার। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় সেখানেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পরে মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়। বর্তমানে দুজনই সুস্থ আছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি শিশুর জন্ম সনদ, নগদ অর্থ সহায়তা, মা ও শিশুর প্রয়োজনীয় পোশাক এবং একটি শুভেচ্ছা সনদপত্র প্রদান করা হয়। শিশুটির জন্মনিবন্ধনও সম্পন্ন করা হয়েছে একটি ইউনিক নম্বরসহ।

স্থানীয়দের মতে, নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে সন্তানের জন্ম দেওয়া বিরল ঘটনা। প্রশাসনের এমন উদ্যোগে পরিবারটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *