গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭৭

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৭ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গে ঢাকা বিভাগে ৬ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামে ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৮০৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯১ হাজার ৭৮৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১০ হাজার ৯৪৯ জনের মধ্যে রোগটি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়ে সারাদেশে ৭৫ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৯৭০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *