তিন দিনেও খোঁজ মেলেনি বিএএফ শাহীন কলেজ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
আদি ইবনে জামান, ছবি - সংগৃহীত।

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে নিখোঁজ হয়েছে আদি ইবনে জামান (১৩) নামের এক স্কুলশিক্ষার্থী। তিন দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। আদি ঢাকার বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ আদির পরিবার জানায়, গত রোববার (১৫ জুন) সকাল সোয়া ৯টার দিকে বাসা থেকে বের হয় আদি। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরদিন সোমবার আদির বাবা মনিরুজ্জামান কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি অনুযায়ী, আদির গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ২৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল পেস্ট রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। সে ছোট চুলে পরিচিত।

আদির বাবা বলেন, “নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজ করেছি। কোথাও তার সন্ধান পাইনি।”

এ ঘটনায় তদন্ত করছে কাফরুল থানা পুলিশ। তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, “নিখোঁজ আদি কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বাসা থেকে কিছু দূর পর্যন্ত তার গতিবিধি শনাক্ত করা গেছে। তবে এরপর আর তাকে দেখা যায়নি। তাকে খুঁজে বের করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *