মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হলেও তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দারুসসালামের বেড়িবাঁধ সংলগ্ন আহমেদনগর হাড্ডিপট্টি এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন। তিনি বলেন, “দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনের জন্য প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের লোকজন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *