ডিএসইতে লেনদেন ১ হাজার ২১১ কোটি টাকা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় ডিএসইর প্রধান তিনটি সূচকই নিম্নমুখী অবস্থানে ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৫১ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৩৭৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ ৭ হাজার ৮৫ টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ দশমিক ৬ পয়েন্টে নেমে আসে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২১৬ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৪৫টির কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি মধ্যে ছিল আইটিসি, টেকনো ড্রাগস, ফারইস্ট নিটিং, ফু-ওয়াং সিরামিক, শেলটেক অর্গানিক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইহাম কটন এবং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এফবিএফ ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ড, এসিএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, স্যাফকো ইন্ডাস্ট্রিজ, আইবিবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল প্রিমিয়ার ব্যাংক, উসমানিয়া গ্লাস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও শ্যামপুর সুগার মিলস।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *