জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :

1 Min Read
অধ্যাপক ড. আবুল বারকাত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ড. বারকাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর ড. বারকাতকে মিন্টোরোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি জানায়, আগামীকাল (শুক্রবার) তাকে দুদকে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান। তিনি ২০০৯ সাল থেকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সশস্ত্র প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণ করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *