ঢাকা-সহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এ রিট দায়ের করেন। রিট দায়েরকর্তারা হলেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ।

রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ প্রজ্ঞাপনের আলোকে ছয় সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

রিটের মাধ্যমে আবেদনকারীরা প্রশাসক নিয়োগের প্রক্রিয়া ও বিধিবিধানের বৈধতা পরীক্ষা করার জন্য হাইকোর্টের নির্দেশ প্রার্থনা করেছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *