মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, সাময়িক বন্ধ ভোট

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটিতে প্রায় ১৫ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভোট চলাকালে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণের সময় ভোটারদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. তিতুমীর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সকাল সোয়া ১০টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় এবং বর্তমানে স্বাভাবিকভাবে ভোট চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ফুটবল ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে কেন্দ্রের আধিপত্য নিয়ে উত্তেজনার জেরে এ ঘটনা ঘটতে পারে।

ঘটনার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম কেন্দ্র পরিদর্শন করেন। সদর থানার ওসি মমিন আলী জানান, কেন্দ্র এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *