নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশও যে কোনো সময় সহিংস রূপ নিতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশসংক্রান্ত একটি নিরাপত্তা সতর্কতা জারি করে দূতাবাস জানায়, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভের সংখ্যা ও তীব্রতা বাড়তে পারে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে ভোটের দিন ঘনিয়ে এলে রাজনৈতিক সমাবেশ, প্রতিবাদ ও পাল্টাপাল্টি কর্মসূচি আরও ঘন ঘন হওয়ার আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং মনে রাখতে হবে শান্তিপূর্ণ সমাবেশও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সজাগ থাকা, স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করা এবং বিক্ষোভ, মিছিল ও জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *