দূরপাল্লা ও মহানগর রুটে বাসভাড়ার তালিকা প্রকাশ

তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ফাইল ছবি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আন্তজেলা ও দূরপাল্লার বাসভাড়ার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে নতুন ভাড়ার হার তুলে ধরা হয়েছে। এর আগে ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করলেও বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।

সায়েদাবাদ রুট

ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে যথাক্রমে ৯০০ টাকা ও ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সিলেট, বরিশাল ও খুলনা রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। সায়েদাবাদ-টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী রুট

ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, ঝিনাইদহ, রাজশাহী ও মেহেরপুরসহ বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এসব রুটে ৫১ ও ৪০ আসনের বাসভেদে ভাড়ার তারতম্য রাখা হয়েছে।

মহাখালী রুট

ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে। এখানে ৫১ আসনের বাসে তুলনামূলক কম ভাড়া এবং ৪০ আসনের বাসে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে সরকার নতুন হার নির্ধারণ করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *