বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলু

প্রায় পাঁচ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও পরিচালকদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রায় পাঁচ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও পরিচালকদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টি করেছিলেন। তার উদ্যোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা এবং ঢাকা স্টেডিয়ামের আধুনিকায়নের ফলে দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ক্রীড়াঙ্গনে নানা উদ্যোগের জন্য লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও আরাফাত রহমান কোকোর অবদানও স্মরণীয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও ক্রীড়াপ্রেমী ব্যক্তি এবং তিনি নিজেও ক্রিকেট ও ফুটবল খেলেছেন।

সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুলু বলেন, সৎ ও দায়িত্বশীলভাবে ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালকদের মধ্যে রয়েছেন—লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এস এ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এ এ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *