লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশের ধারণা অভ্যন্তরীণ বিরোধ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আবুল কালাম জহির ওরফে মাটি জহির (৫০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, জহিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে অভ্যন্তরীণ বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাড়ি ফেরার পথে কয়েকজন হামলাকারী জহিরকে ঘিরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে জহিরের পূর্ববিরোধ ছিল। কয়েক দিন আগে একটি খেলাকে কেন্দ্র করেও উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি জানান, প্রতিপক্ষের একটি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তবে সবকিছুই তদন্ত সাপেক্ষ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *