কলাবাগানে চাঁদাবাজের গুলিতে বিএনপি নেতা আহত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
চিকিৎসাধীন শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা আহত হয়েছেন। আহত শফিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান ও তাঁকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকান পরিচালনা করেন।

তাঁরা অভিযোগ করেন, কয়েক দিন ধরে স্থানীয় কিছু চাঁদাবাজ শফিকুরের কাছে টাকা দাবি করছিল। গতকাল রাতে তাঁকে ধাওয়া করে চাঁদা দাবির বিষয়ে ফোন না ধরার কারণ জানতে চাওয়া হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তারা শফিকুরকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পর শফিকুরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার গুরুত্ব বিবেচনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর বাম হাতের তালুতে গুলিবিদ্ধ আঘাত রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, শফিকুরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। কলাবাগান থানা পুলিশ ঘটনা তদন্ত করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *