মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লালকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
বিল্লাল হোসেন, ছবি - সংগৃহীত।

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল খুন হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে এ ঘটনা ঘটে।

রাত ৯টার কিছু সময় পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে ওই ব্যক্তি মারা যান।

নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেপ্তার হন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিল্লালকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলেছে, একটি বিবাদের সালিশের জন্য বিল্লাল আনারকলি মার্কেট এলাকায় গিয়েছিলেন। এক পর্যায়ে সালিশে মারামারি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আনারকলি মার্কেটের সামনের গলিতে ‘অজ্ঞাত ১০-১২ জন’ তার ওপর হামলা চালায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *