সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

বাংলাদেশ সেনাবাহিনী-এর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

নতুন আদেশ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্টিলারি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যেই সেনাবাহিনীর উচ্চপর্যায়ে এ রদবদল আনা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *