বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আযহায় পাঁচ জামাত

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ছবি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আযহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) দায়িত্বপ্রাপ্ত ইমাম ও মুকাব্বিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মো. মিজানুর রহমান, মুকাব্বির হিসেবে থাকবেন মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন জাকাত ফান্ড বিভাগের পরিচালক মাওলানা ড. ওয়ালীয়ূর রহমান খান, মুকাব্বির মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ, মুকাব্বির মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, মুকাব্বির মো. আব্দুল হাদী।

পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে। এতে ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী, মুকাব্বির মো. আমির হোসেন।

নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন মো. শামসুল হক।

ইফা সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *