মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য শপথের জন্য ফোন পেয়েছেন বলে জানা গেছে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আব্দুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন।

এছাড়া চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, তাকেও শপথের জন্য আহ্বান জানানো হয়েছে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফোন পেয়েছেন বলে জানা গেছে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নুরুল হক নুর।

বগুড়া-২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথের ডাক পেয়েছেন। একইভাবে কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম ও জামালপুর-১ আসনের এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবেক ফুটবলার আমিনুল হককেও প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে। যদিও তিনি ঢাকা-১৬ আসনে নির্বাচন করে পরাজিত হন।

পঞ্চগড়-২ আসনের ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী এবং সিলেট-১ আসনের খন্দকার আবদুল মুক্তাদীর।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

- Advertisement -

সবমিলিয়ে নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নতুন ও টেকনোক্রেট মুখ রাখার ইঙ্গিত মিলেছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *